Description
টমেটো, মরিচ, বেগুন, কপি, লাউ-কুমড়া ও ফুলের বীজ থেকে সুস্থ চারা পেতে মাটির দোকানের নিজস্ব রেসিপিতে তৈরি সিডলিং মিক্স। সাধারণ মাটিতে বীজ বুনলে মাটি শক্ত হয়ে যায়, পানি জমে চারা পচে যায় — এই মিক্স হালকা, পানি ধরে রাখে কিন্তু জমতে দেয় না, আর ভার্মিকম্পোস্ট চারাকে প্রথম কয়েক সপ্তাহের খাবার দেয়।
উপাদান ও অনুপাত (ওজনে)
- কোকোপিট — ৬০%
- ভার্মিকম্পোস্ট — ২০%
- ভাজা ধানের তুষ — ১৫%
- ট্রাইকো কম্পোস্ট — ৫%
ব্যবহার
- ব্যবহারের আগে হালকা পানি দিয়ে ভিজিয়ে নিন — মুঠোয় চাপলে যেন পানি না ঝরে।
- ট্রে বা পলিব্যাগ ভরে বীজ বুনুন, ওপরে পাতলা করে মিক্স ছিটিয়ে দিন।
- চারা ৩–৪ পাতার হলে টবে বা বেডে লাগান।
সিডলিং ট্রে আলাদা কিনতে পারবেন মাটির দোকানেই।






Reviews
There are no reviews yet.