Description
ঘরের ভেতরের গাছ সরাসরি রোদ কম পায়, তাই বাইরের গাছের মতো যত্ন নিলে চলে না। শুধু পানি বা জমির সাধারণ সার দিলে ইনডোর গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, পাতা হলুদ হয়ে ঝরে যায়। এই কেয়ার প্যাকে আছে ইনডোর গাছের জন্য প্রয়োজনীয় অণুপুষ্টি (মাইক্রো-নিউট্রিয়েন্ট) সমৃদ্ধ খাবার, যা গাছকে সুস্থ ও সবল রাখে।
উপকারিতা
- পাতা সবুজ, বড় ও চকচকে হয়
- নতুন পাতা ও ডালপালা গজায়
- ফুল গাছে বেশি ফুল আসে
- পানিতে বেড়ে ওঠা গাছেও ব্যবহার করা যায়
যেসব গাছে ব্যবহার করবেন
মানিপ্ল্যান্ট, অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্ট, অ্যাডেনিয়াম, বনসাইসহ সব ধরনের ইনডোর ও বারান্দার গাছ।
ইনডোর গাছের যত্নের কিছু পরামর্শ
- আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় গাছ রাখুন, অন্ধকার ও স্যাঁতসেঁতে জায়গা এড়িয়ে চলুন
- অতিরিক্ত পানি দেবেন না, এতে শিকড় পচে যায়
- মাঝে মাঝে গাছকে হালকা রোদে রাখুন
- পাতায় ধুলা জমলে পানি স্প্রে করে নরম কাপড়ে মুছে দিন
- এসির সরাসরি বাতাসে গাছ রাখবেন না
- পানিতে রাখা গাছের পানি নিয়মিত বদলান, যাতে মশা না জন্মায়
প্যাকের ভেতরে ব্যবহারের নির্দেশনা দেওয়া থাকে।







Reviews
There are no reviews yet.