Description
অসমোকোট হলো আবরণযুক্ত দানাদার সার, যার প্রতিটি দানা পানি পেলে ধীরে ধীরে পুষ্টি ছাড়ে। তাই একবার প্রয়োগ করলে অনেক দিন ধরে গাছ নিয়মিত পুষ্টি পায় এবং বারবার সার দেওয়ার ঝামেলা কমে। এতে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সমান অনুপাতে (১৬:১৬:১৬) আছে।
উপকারিতা
- ধীরে ধীরে দীর্ঘদিন পুষ্টি সরবরাহ করে
- নাইট্রোজেন পাতা ও ডালপালা বাড়ায়
- ফসফরাস শিকড় ও ফুল গঠনে সহায়ক
- পটাশিয়াম ফুল-ফলের মান ও রোগ প্রতিরোধ বাড়ায়
- গাছ পোড়ানোর ঝুঁকি কম, টবের গাছে ব্যবহার সহজ
ব্যবহারবিধি
- মাঝারি টবে (১০–১২ ইঞ্চি) ১ চা চামচ দানা গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে মাটির সাথে হালকা মিশিয়ে দিন
- এরপর স্বাভাবিকভাবে পানি দিন
- প্রয়োজন অনুযায়ী ২–৩ মাস পরপর আবার দিন
যেসব গাছে
ফুল, ফল, সবজি, ইনডোর ও শোভাবর্ধক—প্রায় সব টবের গাছে।







Reviews
There are no reviews yet.