Description
মুলা, সরিষা, লালশাক, মটরশুঁটি, সূর্যমুখী ও ব্রকলির মাইক্রোগ্রিন বারান্দা বা রান্নাঘরের জানালাতেই চাষ করা যায়। মাটির দোকানের মাইক্রোগ্রিন মিক্স মাটিবিহীন, তাই ফসল পরিষ্কার থাকে; কোকোপিট পানি ধরে রাখে আর ভার্মিকম্পোস্ট ছোট চারাকে প্রয়োজনীয় খাবার দেয়।
উপাদান ও অনুপাত (ওজনে)
- কোকোপিট — ৮০%
- ভার্মিকম্পোস্ট — ২০%
ব্যবহার
- ট্রে বা বাটিতে ১–১.৫ ইঞ্চি পুরু করে মিক্স বিছান, পানি দিয়ে ভিজিয়ে নিন।
- বীজ ঘন করে ছিটিয়ে হালকা চাপ দিন, প্রথম ২–৩ দিন ঢেকে অন্ধকারে রাখুন।
- অঙ্কুর বের হলে আলোতে রাখুন, স্প্রে করে পানি দিন। ২–৩ ইঞ্চি হলে কেটে নিন।
প্রতি ১০ x ২০ ইঞ্চি ট্রেতে মোটামুটি ১ কেজি মিক্স লাগে।






Reviews
There are no reviews yet.