Description
🌱 রেডি কোকোপিট কী
বাফার করা কোকোপিটের সাথে দরকারি জৈব সার মিশিয়ে তৈরি একটি সম্পূর্ণ মিক্স। বীজতলা, সিডলিং ট্রে, ছোট টব বা ইনডোর গাছে আলাদা করে কিছু মেশানোর ঝামেলা ছাড়াই সরাসরি ব্যবহার করা যায়।
ভেতরে যা আছে (প্রতি ১০ কেজিতে)
- বাফার কোকোপিট — ৬.৬ কেজি (৬৬%)
- ভার্মি কম্পোস্ট (চালা) — ২ কেজি (২০%)
- ট্রাইকো কম্পোস্ট — ১ কেজি (১০%)
- নিম খৈল — ২০০ গ্রাম (২%)
- হাড়গুঁড়া — ২০০ গ্রাম (২%)
- ছত্রাকনাশক — সামান্য (প্রতি কেজিতে ২ গ্রাম)
💧 কতটুকু ভেজা? — খোলাখুলি হিসাব
মিক্সের ৬৬% অংশ বাফার কোকোপিট, যার আর্দ্রতা প্রায় ৬০% (প্রতি কেজিতে প্রায় ৪০০ গ্রাম শুকনো কোকোপিট)। কম্পোস্টে স্বাভাবিকভাবে ৩০–৩৫% আর্দ্রতা থাকে। সব মিলিয়ে রেডি কোকোপিটের আর্দ্রতা প্রায় ৫০%। হাতে মুঠো করে চাপ দিলে পানি ঝরে না, ঝুরঝুরে থাকে। ১ কেজিতে প্রায় ৪ লিটার মিক্স পাওয়া যায়।
ব্যবহারবিধি
- বীজতলা ও সিডলিং ট্রে: সরাসরি ভরে বীজ বুনুন
- চারা স্থানান্তর ও ছোট টব: সরাসরি, অথবা মাটির সাথে ১:১
- বড় টব ও জিও ব্যাগ: মোট মিশ্রণের ৩০–৪০% রেডি কোকোপিট দিন
গাছ বড় হতে থাকলে ৩–৪ সপ্তাহ পর পর হালকা জৈব সার দিন। প্যাক খোলার পর মুখ বন্ধ করে ছায়ায় রাখুন।
🥥 আমাদের কোকোপিট কোথা থেকে আসে, কেন ভেজা থাকে
নারিকেলের ছোবড়া থেকে আঁশ (কোকো ফাইবার) আলাদা করার কারখানা থেকে আমাদের কোকোপিট আসে। সেখানে মূল পণ্য কোকো ফাইবার — খুব শক্ত, টেকসই ও দীর্ঘস্থায়ী, তাই কার্পেট, জাজিম, পাপোশ, দড়িসহ নানা পণ্যে ব্যবহার হয় এবং বিদেশে রপ্তানিও হয়। আঁশ আলাদা করতে গিয়ে যে মিহি অংশ বের হয়, সেটাই কোকোপিট — অর্থাৎ এটি একটি উপজাত (বাই-প্রোডাক্ট)।
শুকনো ছোবড়া মেশিনে দিলে আঁশ ছিঁড়ে যায়, আর অত্যন্ত হালকা কোকোপিট বাতাসে উড়ে পরিবেশ দূষণ করে। তাই কারখানায় ছোবড়া আগে পানিতে ভিজিয়ে তারপর মেশিনে ভাঙা হয়, আর সে কারণেই কোকোপিট বের হয় ভেজা অবস্থায়।
আমরা ওজন বাড়াতে কোকোপিটে পানি মেশাই না। রেডি কোকোপিটে ব্যবহৃত কোকোপিট বরং রোদে শুকিয়ে একটি নির্দিষ্ট মাপে আনা হয়, এবং সেই হিসাব ওপরে খোলাখুলি দিয়ে রাখলাম।






Reviews
There are no reviews yet.